৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ভোলা বোরহানউদ্দিনে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
ভোলা বোরহানউদ্দিনে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান
Manual5 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট ও মনিরাম বাজারে সড়ক ও জনপদের সরকারি জমিতে অবৈধ ভাবে ঘর উত্তোলন করে দীর্ঘ দিন ৫৭টি ব্যবসা প্রতিষ্ঠান করছে এলাকার লোকজন। ওই সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী।

Manual2 Ad Code

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোরহানউদ্দিন থানা পুলিশের সহযোগিতায় এবং সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাসেল এর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে কুঞ্জেরহাট বাজার হতে ৪০টি ও মনিরাম বাজারে ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

Manual5 Ad Code

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী সত্ব্যতা স্বীকার করে বলেন, উপজেলার কুঞ্জেরহাট বাজার, মনিরাম বাজারে সড়ক ও জনপদের সরকারি জমিতে অবৈধ ভাবে ৫৭টি ঘর উত্তোলন করে দীর্ঘ দিন ব্যবসায় প্রতিষ্ঠান করছেন এলাকার লোকজন।

Manual5 Ad Code

এ তথ্য পেয়ে সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাসেল এর উপস্থিতিতে ও থানা পুলিশের সহযোগিতায় সরকারি জমি উদ্ধার করতে ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। তিনি আরোও বলেন, অবৈধ ভাবে খাল ভরাট ও সরকারি জমি দখলকারীদের উচ্ছেদ করতে তার অভিযান অব্যাহত থাকবে।