৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

জামায়াত নেতা রুহুল আমিনকে প্রকাশ্যে হত্যার হুমকি, এলাকায় আতঙ্ক।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
জামায়াত নেতা রুহুল আমিনকে প্রকাশ্যে হত্যার হুমকি, এলাকায় আতঙ্ক।

Manual4 Ad Code

জামায়াত নেতা রুহুল আমিনকে প্রকাশ্যে হত্যার হুমকি, এলাকায় আতঙ্ক।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা জামায়াতের এক নেতাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জুনদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলা জামায়াতের শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি রুহুল আমিন সরকারের বাড়ির সামনে রাইগ্রাম এলাকার মিন্টু নামে এক ব্যক্তি ৩–৪ জন সহযোগীকে নিয়ে দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয়। এ সময় তারা রুহুল আমিনকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হাত-পা কেটে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জুনদহ বাজারে অনুষ্ঠিত এক মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে রুহুল আমিন সরকার মাদকের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। এর জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

ঘটনার সময় রুহুল আমিন সরকার বাড়িতে উপস্থিত ছিলেন না। তিনি জানান, “আমি ব্যবসায়িক কাজে বাইরে ছিলাম। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেছে। আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

Manual3 Ad Code

তিনি আরও বলেন, “ভয়ভীতি দেখিয়ে আমাদের মাদকবিরোধী অবস্থান থেকে সরানো যাবে না। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

Manual8 Ad Code

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code