১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিচারকের স্ত্রীকে কুপিয়ে জখম, ছেলেকে হত্যা করল পরিচিত যুবক।

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫

Manual1 Ad Code

বিচারকের স্ত্রীকে কুপিয়ে জখম, ছেলেকে হত্যা করল পরিচিত যুবক।

বিশেষ প্রতিনিধি।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ভয়াবহ হামলার ঘটনায় অভিযুক্ত হামলাকারী লিমন মিয়া বিচারকের পরিবারের পূর্বপরিচিত বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের পর এ হামলার ঘটনা ঘটে। এতে বিচারকের ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হয়েছেন এবং বিচারকের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, বিচারকের স্ত্রীর পূর্বপরিচিত লিমন মিয়া আর্থিক সংকটে পড়ে একাধিকবার অর্থ সহায়তা চান। প্রথম দিকে কিছু টাকা দিলেও সম্প্রতি তিনি মোটা অঙ্কের টাকা দাবি করেন। বিচারকের স্ত্রী তা দিতে অস্বীকৃতি জানালে, লিমন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে হুমকি দেন। পরে বৃহস্পতিবার দুপুরে সরাসরি বিচারকের বাসায় গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান তিনি।

এসময় বিচারকের ছোট ছেলে তাওসিফ রহমান ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। হামলাকারী লিমনকেও আহত অবস্থায় আটক করা হয়েছে।

Manual2 Ad Code

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলেন, “হামলাকারী লিমন এ পরিবারের সঙ্গে পূর্বপরিচিত। আগে থেকেই কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। হামলাকারীও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাটির পেছনে ব্যক্তিগত কারণই মুখ্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

Manual6 Ad Code

উল্লেখ্য, ঘাতক লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. এম. সোলায়মান শহীদের ছেলে।

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে পারিবারিক ও আর্থিক দ্বন্দ্বসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Manual1 Ad Code