১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আওয়ামী’লীগের অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিলো জামায়াত ইসলামীর।

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫

Manual3 Ad Code

আওয়ামী’লীগের অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিলো জামায়াত ইসলামীর।

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual1 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী’লীগের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা চৌমাথা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জামায়াত নেতাকর্মীরা অবরোধ কর্মসূচিকে ‘অযৌক্তিক ও জনবিরোধী’ বলে অভিহিত করে এর প্রতিবাদ জানান।

জামায়াতের দলীয় সূত্র জানায়,আওয়ামী’লীগের অবরোধ কর্মসূচির মোকাবিলায় বুধবার (১২ নভেম্বর)মধ্যরাত থেকেই পলাশবাড়ী উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কঠোর অবস্থান নেন। শহর ও আশপাশের এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’-এর ‘সন্ত্রাসী কার্যকলাপ’ প্রতিহত করার লক্ষ্যে তারা এ কঠোর অবস্থান গ্রহণ করেন।

Manual7 Ad Code

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর আমীর মাওলানা ইয়াহিয়া,সাবেক আমীর মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা একরামুল হক সরদার,পৌর জামায়াত সেক্রেটারি আইনুল হক প্রধান,সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার আবু তালেব সরকার,পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চান মিয়াসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন,আওয়ামী’লীগের অবরোধ কর্মসূচির কোনো প্রভাব জনজীবনে পড়েনি,পলাশবাড়ীতে দোকানপাট ও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তারা দাবি করেন,জনগণ আওয়ামী লীগের তথাকথিত অবরোধকে প্রত্যাখ্যান করেছে।

Manual6 Ad Code