২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জোড়াদহ খাল খননের দাবি জোরালো, জলাবদ্ধতায় কৃষকের দুশ্চিন্তা বাড়ছে

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
জোড়াদহ খাল খননের দাবি জোরালো, জলাবদ্ধতায় কৃষকের দুশ্চিন্তা বাড়ছে

Manual8 Ad Code

জোড়াদহ খাল খননের দাবি জোরালো, জলাবদ্ধতায় কৃষকের দুশ্চিন্তা বাড়ছে

আল-আমীন,স্টাফ রিপোর্টার(টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের জোড়াদহ খাল দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় এলাকায় জলাবদ্ধতা, ফসলহানি ও পরিবেশগত নানা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। দ্রুত খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ।
স্থানীয় সূত্রে জানা যায়, গুনদত্ত গ্রাম থেকে ফুলবাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খাল ভরাট হয়ে পড়েছে। খালে ময়লা-আবর্জনা জমে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ছামনা বিলের পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে বিলজুড়ে পানি জমে থাকে এবং শুকনো মৌসুমেও জমি চাষের উপযোগী হতে দেরি হয়।
কৃষকদের অভিযোগ, একসময় ছামনা বিলে কয়েক হাজার মণ ধান উৎপাদন হতো। কিন্তু খালটি অবহেলায় পড়ে থাকায় ধীরে ধীরে উৎপাদন কমে গেছে এবং বর্তমানে বিলটি প্রায় বিলুপ্তির পথে। এতে করে কৃষকেরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ভুক্তভোগীরা আরও জানান, পূর্বে গুনদত্ত পর্যন্ত খাল আংশিক খনন করা হলেও অবশিষ্ট অংশ খনন না করায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এলাকার কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
খালটি দ্রুত খননের দাবিতে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব এর মাধ্যমে এলাকাবাসী গণহারে স্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন।
এলাকাবাসীর জোর দাবি, জোড়াদহ খালের পূর্ণাঙ্গ খনন কাজ দ্রুত বাস্তবায়ন করা হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ছামনা বিলের কৃষি উৎপাদন আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।