২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫
বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Manual6 Ad Code

বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল
ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

বিশেষ প্রতিনিধি।গাইবান্ধার পলাশবাড়ীর বেতকাপা ইউপির বর-কাতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুন্নবী সর্দার(৭৫)ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য নুরুন্নবী
সর্দার বার্ধক্যজনিত কারণে নানা জটিল অসুস্থতায় ভুগছিলেন।সম্প্রতি সময় তিনি শারীরিক ভাবেআরোও কাহিল হয়ে পড়েন।এরই একপর্যায় সোম-বার ১৭ নভেম্বর ২০২৫ ভোরে তিনি তাঁর নিজ
বাড়িতে মৃত্যুবরণ করেন।

Manual3 Ad Code

এদিন বাদ আসর মরহুমের গ্রামের বাড়ীতে পলাশ-বাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহ-ম্মেদ এঁর নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ জুলফিকারআলী ভুট্টো,পুলিশ অফিসার ও সঙ্গীয় পুলিশ সদস্য
বৃন্দ জাতীয় পতাকা আচ্ছাদিত মরহুমের কফিনে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ১ মেয়ে,পুত্রবধূ,
জামাতা,নাতি-নাতনি,পরিবারের অন্যান্য সদস্য,পাড়াপ্রতিবেশি,আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব,সহযোদ্ধা,সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Manual7 Ad Code

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও বাদশা মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে বিপুলসংখ্যক মুসুল্লিদের অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।

Manual4 Ad Code