৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

গলাকাটা অবস্থায় ইকোপার্কে হাঁটতে থাকা শিশুর মৃত্যু।

Editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
গলাকাটা অবস্থায় ইকোপার্কে হাঁটতে থাকা শিশুর মৃত্যু।

Manual4 Ad Code

গলাকাটা অবস্থায় ইকোপার্কে হাঁটতে থাকা শিশুর মৃত্যু।

শেখ স্বপ্না শিমুঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের মেয়ে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার।

Manual5 Ad Code

চিকিৎসকরা জানান, ধর্ষণের শিকার শিশুটির গলায় রোববার রাতে অস্ত্রোপচার করা হয়েছিল। সোমবার তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে নেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে পুনরায় নাক, কান ও গলা ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

শিশুর চাচা মোহাম্মদ আজিজ বলেন, রাতে সে ইশারায় সঙ্গে কথা বলছিল। কিন্তু রাত আড়াইটা থেকে তিনটার দিকে তার অস্বস্তি শুরু হয়। বারবার পানি ও খাবার চাইছিল, কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় কিছু দেয়া সম্ভব হয়নি। পরে ভোরে মারা যায় শিশুটি।

Manual2 Ad Code

এর আগে সোমবার সকালে সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রথমে চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে দেখতে পান।

Manual2 Ad Code

পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ১ মার্চ রাতে শিশুটির মা সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন।

Manual1 Ad Code