৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ফজলুর রহমান বাবু।

Editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ফজলুর রহমান বাবু।

Manual5 Ad Code

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ফজলুর রহমান বাবু।

শেখ স্বপ্না শিমুঃ জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অভিনেতা ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি।

Manual7 Ad Code

জানা গেছে, ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি তারিখ তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। এই তথ্য জানিয়েছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর।

Manual8 Ad Code

এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।

Manual1 Ad Code

কামরুজ্জামান সাগর অভিনেতার বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফেরার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Manual3 Ad Code

গুণী এই শিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও গান দিয়ে জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। বড় পর্দা এবং ছোট পর্দা—উভয় মাধ্যমেই তার পদচারণা অত্যন্ত শক্তিশালী।