৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

বোনের জানাজায় প্যারেলে মুক্তি পেয়ে ভাইয়ের অংশ গ্রহন।

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫

Manual6 Ad Code

বোনের জানাজায় প্যারেলে মুক্তি পেয়ে ভাইয়ের অংশ গ্রহন।

বিশেষ প্রতিনিধি।

Manual6 Ad Code

গাইবান্ধার ফুলছড়িতে বড় বোনের জানাজায় প্যারেলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের অংশ গ্রহন করায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের নূর মোহাম্মদ জয়ের পরিবারে। তার বোন অসুস্থজনিত কারণে গত বৃহস্পাতিবার গাইবান্ধা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের বড় মেয়ে বিথী আক্তার। তার এ অকাল মৃত্যুতে পরিবার,স্বজনসহ এলাকাবাসীর মধ্যে নেমে আসে এক শোকের ছায়া।

‎‎বোনের মৃত্যুসংবাদ কারাগারে থাকা ছোট ভাইকে মানুষিক ভাবে ভেঙে দেয়। বোনের জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্যারোলে সাময়িক মুক্তির অনুমতি দিলে আজ সকালেই কারাগার থেকে বাড়িতে এসে তিনি শেষবারের মতো বড় বোনের মুখ দেখেন। দীর্ঘদিন পর বোনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরিবারের অন্য সদস্যরাও এ শোকের ছায়ায় উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

‎‎মানবিক দিক বিবেচনায় প্যারোল মঞ্জুর করায় ছোট ভাই প্রশাসনের প্রতি এব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের সদস্যরা জানান, বিথী আক্তার ছিলেন অত্যন্ত মৃদুভাষী, সবার আপনজন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তি ছিলেন তার তুলনা আমাদের মাঝে ভাবাবান আমরা তার মৃত্যু আত্মার মাগফিরাত কামনা করছি।

Manual3 Ad Code