৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

দূর্ণীতি ও মাদক মুক্ত শহর গড়তে সকলের সার্বিক সহযোগিতা চাই অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম এমপি

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
দূর্ণীতি ও মাদক মুক্ত শহর গড়তে সকলের সার্বিক সহযোগিতা চাই অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম এমপি

Manual4 Ad Code

দূর্ণীতি ও মাদক মুক্ত শহর গড়তে সকলের সার্বিক সহযোগিতা চাই অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম এমপি

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু পলাশবাড়ী উপজেলাকে ইভটিজিং, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে দল-মত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম বলেন, “পলাশবাড়ীকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ইভটিজিং, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের কঠোরতা—দুই দিক থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রয়াসই পারে একটি সুন্দর পলাশবাড়ী গড়ে তুলতে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহামেদ। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবো।”

সভায় আরো বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ সরওয়ারে আলম, উপজেলা জামায়াতের আমীর ও কিশোরী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান রিপন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম চান,বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক পাপুল সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,দৈনিক সংগ্রাম প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মোঃ ফেরদাউছ মিয়া ও মডেল প্রেসক্লাব সেক্রেটারি মাসুদার রহমান মাসুদ প্রমুখ।

Manual3 Ad Code

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

সভায় বাজার মনিটর, মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর অপরাধ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, আসন্ন ঈদযাত্রা নিরাপদ করতে যানজট ও যানবাহন শৃঙ্খলা বজায় রাখাসহ আরো বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Manual8 Ad Code