২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে: অর্থ উপদেষ্টা

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫
দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে: অর্থ উপদেষ্টা

Manual3 Ad Code

দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে: অর্থ উপদেষ্টা

Manual2 Ad Code

 

রিপোর্ট pid ঢাকা: দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক সূচকের উন্নতি তুলে ধরে বলেন, মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে এসেছে। একসময় মূল্যস্ফীতি ১৪ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে ৮ শতাংশে নেমেছে।

Manual3 Ad Code

এই পরিস্থিতিতে যারা বলছেন যে অর্থনীতিতে কিছুই হয়নি, তাদের বক্তব্য সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন। ড. সালেহউদ্দিন জোর দিয়ে বলেন, নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে এবং আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করাও জরুরি।
এদিকে, একই অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থ উপদেষ্টা

Manual8 Ad Code