৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ট্রেনের ধাক্কায় বসতবাড়িতে গিয়ে পড়ল ট্রাক, আহত ২

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ট্রেনের ধাক্কায় বসতবাড়িতে গিয়ে পড়ল ট্রাক, আহত ২

Manual3 Ad Code

ট্রেনের ধাক্কায় বসতবাড়িতে গিয়ে পড়ল ট্রাক, আহত ২

শেখ স্বপ্না শিমুঃ রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক উড়ে গিয়ে বসতবাড়ির ওপর পড়েছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে গেছে। দুর্ঘটনার কারণে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাঠবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিংয়ে উঠে ট্রাকটি আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এরমধ্যে ট্রেন আসার সময় হলে চালক ও হেলপার নেমে যান।

Manual6 Ad Code

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উড়ে গিয়ে একটি বসতবাড়ির ওপর পড়ে।

Manual1 Ad Code