১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫
জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।

 

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি।মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), গাইবান্ধা সার্কেল-এর আয়োজনে উপজেলার গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) শফিকুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল ও অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবাইদুল ইসলাম প্রধান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ গাইবান্ধা সার্কেলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন যথাযথভাবে পালন করলে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তাঁরা আরও বলেন, জনসচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—তাদের মাধ্যমে পরিবার ও সমাজে নিরাপদ সড়ক ব্যবস্থার বার্তা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

Manual7 Ad Code