৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সিমাগো ইনস্টিটিউশনের র‌্যাঙ্কিং: গবেষণায় দেশের শীর্ষস্থান দখল করেছে বেরোবি।

Editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
সিমাগো ইনস্টিটিউশনের র‌্যাঙ্কিং: গবেষণায় দেশের শীর্ষস্থান দখল করেছে বেরোবি।

Manual5 Ad Code

সিমাগো ইনস্টিটিউশনের র‌্যাঙ্কিং: গবেষণায় দেশের শীর্ষস্থান দখল করেছে বেরোবি।

শেখ স্বপ্না শিমুঃ স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনের র‌্যাঙ্কিং অনুযায়ী গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
সিমাগো ইনস্টিটিউশনের র‌্যাঙ্কিং: গবেষণায় দেশের শীর্ষস্থান দখল করেছে বেরোবি

সিমাগো ইনস্টিটিউশন বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা ২০২৬ সালের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। দেশভিত্তিক র‍্যাঙ্কিং এর তথ্যমতে বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় গবেষণা ক্ষেত্রে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঢাবি, রাবি, জাবি, চবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে। গত বছর ২০২৫ সালের রাঙ্কিং অনুযায়ী বেরোবির অবস্থান ছিল ৭ম ।

Manual1 Ad Code

সিমাগোর ওয়েবসাইটের তথ্যমতে, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এই তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০ ভাগ, উদ্ভাবনে ৩০ ভাগ এবং সামাজিক প্রভাবে ২০ ভাগ ওয়েট দিয়ে থাকে।

Manual4 Ad Code

র‍্যাংকিংয়ের তথ্যে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তিন ক্যাটাগরিতে সার্বিক অবস্থানে বেরোবি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ অবস্থানে হলেও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গবেষণায় প্রথম স্থান দখল করেছে বেরোবি, ৪র্থ অবস্থানে ঢাবি, ১১ তম অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পাওয়া ও বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, গবেষণা হলো একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকটাতে গুরুত্ব দিচ্ছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে কীভাবে একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করা যায়, সে চেষ্টা সবসময়‌ অব্যাহত থাকবে।

Manual5 Ad Code