৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বিরল রোগে আক্রান্ত তাসফিয়ার সাহায্যে এগিয়ে এলেন মালেশিয়ান কে.কে গ্রুপ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০১৯
বিরল রোগে আক্রান্ত তাসফিয়ার সাহায্যে এগিয়ে এলেন মালেশিয়ান কে.কে গ্রুপ

Manual1 Ad Code

 

বিরল রোগে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার তাশফিয়ার সাহায্যে এগিয়ে এলেন বাংলাদেশী প্রবাসীদের নিয়ে গড়া মালেশিয়ার কে.কে গ্রুপ। কে.কে গ্রুপের পক্ষে মালয়েশিয়ান প্রবাসী হামিদুর রহমানের তত্ত্বাবধানে এ টাকা হস্তান্তর করেন তার বাবা কুতুবউদ্দিন। আজ বেলা ১২টা ৩০ মিনিটের সময় ২০হাজার ৮শত ৭০টাকা (২০,৮৭০/-) নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক ও সমাজকর্মী শাকিল রেজার হাতে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, নাচোল উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আলম খাঁ, নাচোল খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইংলিশ লারনার্স সোসাইটির সভাপতি আবদুর রউফ, নাচোল উপজেলায় স্কুলের সহকারি শিক্ষক ও ইংলিশ লারনার্স সোসাইটির সহ-সভাপতি মজিদুল ইসলাম, রোহান এন্টারপ্রাইজের মোঃ আসিফ ইকবাল ও কুতুবউদ্দিন প্রমূখ।

Manual5 Ad Code

উল্লেখ্য যে, বিরল রোগে আক্রান্ত তাসফিয়া বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন। তার পুরো শরীর জুড়ে পশুর মত লোম ও পিঠে বিষাদাগার টিউমার রয়েছে। বর্তমানে তার সব ধরনের শারীরিক পরীক্ষা সম্পন্ন। এখন পিঠের টিউমারের জন্য অপারেশনের প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code