সিরাজুল হক রাজু,বরিশাল জেলা প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠীতে ইন্দেরহাট স্বরূপকাঠীর মাঝ দিয়ে বয়ে গেছে যে স্বন্ধ্যা নদী,তার দু,পাড়ের মানুষের যাতায়াতের সুবিধার্থে ফেরির শুভ উদ্বোধন করেন আজ, মাননীয় গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রি আল হাজ্ব এডভোকেট শ.ম.রেজাউল করিম এমপি।এ সময়ে উপস্হিত ছিলেন সাবেক এম পি প্রফেসর শাহ আলম,পিরোজপুর জেলা প্রশাসক জনাব আবু আলী মো:শাজ্জাদ হোসেন,আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাজ্ব আব্দুল হক,উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মানুন বাবু।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতি সম্পর্কে মাননীয় মন্ত্রি বলেন”আমি ঘুষ খাইনা কাউকেও খেতে দেবো না”এই বলে উপজেলার কর্মকর্তা এবং দলের নেতা কর্মীদের সতর্ক করেন।