৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মতিউরের কৃষিক্ষেত্রে অনন্য অবদানে স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পদক লাভ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মতিউরের কৃষিক্ষেত্রে অনন্য অবদানে স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পদক লাভ

Manual5 Ad Code

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ

Manual2 Ad Code

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক। এতে পুরুষ বিভাগে দেশ সেরা কৃষকের পুরস্কার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মনামিনা কৃষি খামারের স্বত্বাধিকারী মো. মতিউর রহমান। গতকাল সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার হিসেবে ৫ লক্ষ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট ও একটি সনদপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, চ্যানেল আইয়ের পরিচালক আব্দুর রশীদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চুসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Manual6 Ad Code

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন, সেরা কৃষক নারী বিভাগে ঢাকার সাভারের রাজিয়া সুলতানা, পরিবর্তনের নায়ক চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সেরা কৃষি প্রতিষ্ঠান (কৃষি গবেষণা উদ্ভাবন ও প্রযুক্তি) বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট, সেরা কৃষি প্রতিষ্ঠান (কৃষি সহায়তা ও বাস্তবায়ন) গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, সেরা কৃষি রপ্তানিকারক লালতীর এবং জুরি স্পেশাল প্রাণ অ্যাগ্রো লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. রাজ্জাক পুরস্কারপ্রাপ্তদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, কৃষিক্ষেত্রে আজকের বহুমুখী সাফল্যের পেছনে দেশের কৃষকদের অনেক বড় অবদান। কৃষি বিষয়ক প্রতিষ্ঠানগুলোও রেখেছে অনন্য অবদান। গত এক দশকে দেশের কৃষি ও খাদ্য উৎপাদন পরিস্থিতির বড় ধরণের পরিবর্তন হয়েছে। ড. রাজ্জাক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যেমন কৃষির প্রতি সংবেদনশীল ছিলেন, আজকের প্রধানমন্ত্রীও কৃষি ও কৃষকের প্রতি একই রকম সংবেদনশীল। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক পরিবর্তনটি প্রধানমন্ত্রী কাছ থেকে প্রত্যক্ষ করছেন। দারিদ্র নির্মূলে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে কৃষি।

Manual8 Ad Code