৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ডোমেন সিং পুকুর রক্ষার দাবিতে জনসভা

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ডোমেন সিং পুকুর রক্ষার দাবিতে জনসভা

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর, আরামবাগ এলাকার প্রাণ ঐতিহাসিক ডোমেন সিং পুকুর ভুমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে আজাইপুর, আরামবাগ উজালা সংঘ ক্লাব চত্বরে ডোমেন সিং পুকুর ভুমিদস্যুদের হাত থেকে রক্ষা করার দাবিতে বীর মুক্তিযোদ্ধা জনাব লালমোহাম্মদ এর সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হারুনর রশীদ হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র জনাব নজরুল ইসলাম, জেলা পরিষদ এর সম্মানিত সদস্য ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য জনাব আব্দুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা জাসদের সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ রবিউল ইসলাম রবু, স্থানীয় পৌর কাউন্সিলর দুলাল আলী, ৬ নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল বারেক সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

Manual4 Ad Code