৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ভোলা বোরহানউদ্দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৯
ভোলা বোরহানউদ্দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী  পালিত

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট পালিত হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি রেলি বাজার প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এসে শেষ হয়।
পরে মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্য আলী আজম মুকুল সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ ,উপজেলা আ’লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ ম. এনামুল হক ,বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিন ইসলাম রুবেল সহউপজেলা মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, রাজনৈতিক বৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের জনগণ। এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Manual7 Ad Code