৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৯
শিবগঞ্জে পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত

Manual4 Ad Code

 

সিফাতুল্লাহ, চাঁপাইনবাবঞ্জ জেলা প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্থপতিবার সকাল ১০ টার দিকে শিবগঞ্জ মডেল সরকারী স্কুল প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, উপজেলা কৃষকলীগের সভাপতি তুষার, সাধারণ সম্পাদক জিয়া, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি হিমেল, সাধারণ সম্পাদক আলিরাজ সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Manual7 Ad Code

উল্লেখ্য, এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ও খাদ্য বিতরণ করেন ।

Manual4 Ad Code