৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ একজন নিহত একজন আহত।

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯
কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ একজন নিহত একজন আহত।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

মোঃ মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ভিন্ন ভিন্ন জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রী নিহত এবং আহত হয়েছেন আরেকজন।ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ আগস্ট) দপুর দেড়টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামে।গ্রামের মনির মিয়ার মেয়ে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী লিলি বেগম (১৯) নিজ বসতঘরের ছাদে ভিজা কাপড় শুকাতে গেলে অসাবধনতা বশত: বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়।গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।মুন্সীবাজার ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মো: আব্দুল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে উপজেলার ৯ নং ইসলামপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কানাই দেশী গ্রামের করিম হোসেনের ছেলে, ইসলাম পুর পদ্মা মেমোরিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাদেক হোসেন লিপু(১৭) বাড়ির আমড়া গাছে গাছের ডালপালা কাটতে গাছে উঠলে।কাটা গাছের ডাল বিদ্যুতের মেইন তারে জড়ালে শর্ট সার্কিট হয়ে আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আহত শিক্ষার্থী সুস্থতা অনুভব করা সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছে বলে খবর পাওয়া গেছে। মুঠোফোনের ঘটনার সত্যতা নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান, তিনি বলেন নিহত মেয়ের একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।