৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে মশক নিধনের অভিযান ও কর্মসূচী গ্রহণ।

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯
বান্দরবানে মশক নিধনের অভিযান ও কর্মসূচী গ্রহণ।

Manual8 Ad Code

উনুয়ই মার্মা রুহি,বান্দরবানঃবান্দরবানে এসিড মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

Manual1 Ad Code

আজ ৪আগস্ট রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে এই অভিযান শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার ,অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমাসহ স্কাউট ,পুলিশের সদস্য ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জেলা শহরের বিভিন্ন অলিগলিতে ঘন্টাব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং অভিযানে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীকে সচেতনমুলক দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
তিনি এসময় রোগব্যাধি থেকে মুক্ত থাকতে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানান এবং জ্বর দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়ার অনুরোধ করেন।

Manual4 Ad Code