৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সপরিবারে করোনায় আক্রান্ত বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১
সপরিবারে করোনায় আক্রান্ত বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী

Manual3 Ad Code

“সপরিবারে করোনায় আক্রান্ত বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী”

Manual4 Ad Code

ফকির হাসান :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।

Manual3 Ad Code

বর্তমানে তারা সিলেটের নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে সোমবার রাতে নিশ্চিত করেছেন ছাতক যুবদলের আহ্বায়ক সদরুল আমিন সোহান।

Manual8 Ad Code

তার পরিবারের দেওয়া তথ্যমতে, গত শনিবার মিজান চৌধুরী, তার স্ত্রী ইফরাত জাহান চৌধুরী ও ছেলে মেহজিব মিজান চৌধুরী করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। সোমবার তাদের সবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মিজানুর রহমান চৌধুরী জানান, তার করোনা রিপোর্ট পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। পাশাপাশি তার স্ত্রী, সন্তানও শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি দেশ-বিদেশে সবার কাছে দোয়া চেয়েছেন।