৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সপরিবারে করোনায় আক্রান্ত বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর: সুস্থতা কামনায় দোয়া মাগফিল

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১
সপরিবারে করোনায় আক্রান্ত বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর: সুস্থতা কামনায় দোয়া মাগফিল

Manual4 Ad Code

 

সপরিবারে করোনায় আক্রান্ত বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর: সুস্থতা কামনায় দোয়া মাগফিল

Manual8 Ad Code

 

মোঃ ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি::
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সিলেটের নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে সোমবার রাতে নিশ্চিত করেছেন ছাতক যুবদলের আহ্বায়ক সদরুল আমিন সোহান। মিজানুর রহমান চৌধুরী মিজান সপরিবারের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছেন দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব।

Manual4 Ad Code

গতকাল ১১ এপ্রিল বাদ মাগরিব নামাজ শেষে ভুইগাঁও পশ্চিমপাড়া ও শেওলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মিজানুর রহমান চৌধুরী মিজান সপরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা বিএনপির সদস্য সাবেক মেম্বার ছালিক মিয়া, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, সিলেট মহানগর ছাত্রদল নেতা জাহেদ মিয়া, বিএনপি নেতা দুদু মিয়া, হাজী আছমত আলী, মোঃ সফিক মিয়া, ইউনিয়ন যুবদলের ভারভাপ্ত সভাপতি অলিউর রহমান, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, আসিক আহমদ, ইকবাল হোসেন, আতিকুর রহমান, কবির আহমদসহ প্রমুখ।

Manual8 Ad Code

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ভুইগাঁও পশ্চিমপাড়া ও শেওলাপড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ আবু জাফর।

উল্লেখ্য, সম্প্রতি মিজানুর রহমান চৌধুরী মিজান সপরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।