৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

অযৌক্তিক লকডাউনের প্রতিবাদে ঢাকা মহানগর ঈশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১
অযৌক্তিক লকডাউনের প্রতিবাদে ঢাকা মহানগর ঈশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

Manual6 Ad Code

অযৌক্তিক লকডাউনের প্রতিবাদে ঢাকা মহানগর ঈশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-

রুটি রুজির ব্যবস্থা না করে লকডাউনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনে প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা ইশা ছাত্র আন্দোলন।

হঠাৎ করেই নাটকীয়ভাবে লকডাউনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও গরিবের গলার কাঁটা বলে মন্তব্য করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম।

০৬ এপ্রিল হাউজ বিল্ডিং চত্ত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত “বৈশ্বিক করোনা মহামারীতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে দ্বিতীয় ধাপে ঘোষিত দেশব্যাপী অযৌক্তিক লকডাউন এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

নূরুল করীম আকরাম আরো বলেন, ২০২০ সালের ২৬ মার্চ থেকে ঘোষিত লকডাউনের দরুন সাধারণ মানুষের ভোগান্তি এখনো কেটে উঠেনি। ব্যবসা বাণিজ্য থেকে আর্থিক সকল খাত নড়বড়ে হয়েছে।

 

এখন নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে জনগণের রুটি রুজির ব্যবস্থা সহ কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে দ্বিতীয় ধাপে দেশব্যাপী আবারো অযৌক্তিক লকডাউনের সিদ্ধান্ত খাম খেয়ালি ও দায়িত্ব জ্ঞানহীন অপরীনামদর্শী সিদ্ধান্ত। এরকম লকডাউন জনগণ মেনে নেয়নি। আগে জনগনের রুটি রুজির ব্যবস্থা করুন। তার পর লকডাউন দিন, জনগণ স্বশ্রদ্ধে বিধিনিষেধ মেনে চলবে।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, লকডাউন নামক এই প্রহসনের নাটক মানুষ আর দেখতে চায় না। সরকার একদিকে লকডাউন ঘোষণা করেছে, অন্যদিকে শিল্প কারখানা, বই মেলা ও অফিস-আদালত খোলা রেখেছে। আবার একদিকে সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম পাবলিক বাসগুলো বন্ধ রেখেছে, অন্যদিকে এলিটদের ব্যক্তিগত গাড়ী ব্যবহারে লকডাউনে কোন সমস্যা নেই।

Manual6 Ad Code

এটা কেমন বৈষম? এটা কেমন দ্বিচারিতা আচরন। সুতরাং এলিটময় গরীবের কাঁটা লকডাউন নামক এ নাটক এখনি বন্ধ করুন। জনগণ ইতিমধ্যে লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণ কে দমিয়ে রাখা যাবে না।

Manual8 Ad Code

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমরান হোসাইন নূর-এর সভাপতিত্বে ও ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে করোনাকালীন ভাগ্যাহত দরিদ্র জনতার সাথে প্রনোদনা নাটক বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর করোনাকালীন প্রনোদনা প্যাকেজের নামে নেতা কর্মীদের পকেট ভারি করার যে তামাশা গত লকডাউনে বাংলাদেশের জনগণ দেখেছে তা আর দেখতে চাইনা। এবারো মোটা অংকের প্রনোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সেই টাকা যেন লুটেরাদের হালুয়া রুটি তে পরিণত না হয়, সঠিকভাবে যেন দরিদ্র জনগনের কাছে পৌঁছে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

Manual5 Ad Code

জাতীয় প্রেসক্লাবে চত্ত্বরে পূর্ব ঘোষিত মানববন্ধনে পুলিশের নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে প্রধান অতিথি বলেন, আমাদের জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশের নগ্ন হস্তক্ষেপ স্বৈরাচারি আচরণ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতার উত্তাল শ্লোগানে প্রেসক্লাব থেকে হাউজ বিল্ডিং চত্ত্বরে মিছিলসহকারে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম হোসাইন কেন্দ্রীয় সদস্য আল আমিন সিদ্দিকী, মুহাম্মাদ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মাহমুদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ আরমান হোসাইন ও ঢাকা মহানগর পশ্চিমের সহ সভাপতি এস এম ফরহাদ হোসেন সহ নগর নেতৃবৃন্দ।