৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর আবুল হোসেন’র বিদায়ী সংবর্ধনা

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর আবুল হোসেন’র বিদায়ী সংবর্ধনা

Manual1 Ad Code

গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর আবুল হোসেন’র বিদায়ী সংবর্ধনা

 

Manual3 Ad Code

ইব্রাহীম আলী, গোয়াইনঘাট থেকেঃ-

রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিস কার্যালয়ে তিনটি সংগঠনের আয়োজনে গোয়াইনঘাট থানার পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর মোঃ আবুল হোসেনের বদলীজনিত কারণে এক সংবর্ধনা প্রদান করেছেন করেছেন।

Manual1 Ad Code

উক্ত তিনটি সংগঠন হলো-মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতি,বন্ধন সমাজ কল্যাণ সংস্থা।

Manual2 Ad Code

জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ হোসেন মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা অরুন গোসাই ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের প্রধান উপদেষ্টা ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদির।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উপদেষ্টা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসাইন। মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা সেরগুল গোসাই। মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমেদ৷ বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জুবের আহমেদ। জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি ইব্রাহীম আলী সহ প্রমুখ।

জাফলংয়ের পর্যটন কেন্দ্রের ব্যবসায়ী এবং সকল সামাজিক সংগঠন’র নেতৃবৃন্দ বিদায়ী সাব-ইন্সপেক্টর আবুল হোসেনের পরবর্তী কর্মস্থলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও তাহার পারিবারিক জীবন যাহাতে সুখে শান্তিতে থাকতে পারেন। সেই প্রত্যাশা কামনা করেন । পরিশেষে বিদায়ী সাব-ইন্সপেক্টরকে ক্র্যাস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। পরিশেষে আবুল হোসেন গোয়াইনঘাট থানার সকলের সুস্বাস্থ্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷