৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

মাধবপুরে আসন্ন ইউপি নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী নাজমুল হাসান দুলাল

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০
মাধবপুরে আসন্ন ইউপি নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী নাজমুল হাসান দুলাল

Manual3 Ad Code

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মাধবপুরে সারা দেশের মতো আগামী আসন্ন ইউপি নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন সম্ভাব্য ইউপি মেম্বার প্রার্থী মোঃ নাজমুল হাসান দুলাল। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ১নং ধর্মঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

আসন্ন ইউপি নির্বাচনে-মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউপি মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মোঃ নাজমুল হাসান দুলাল জানান, তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হয়ে এলাকার অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ধর্মঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন।

Manual6 Ad Code

এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন। ই‌তিম‌ধ্যে তি‌নি গ্রাম‌কে ঢে‌লে সাজা‌নোর মাস্টার প্লান তৈ‌রি ক‌রছে গ্রা‌মের মুর‌ব্বি, শিক্ষিত ও তরুণ সমাজ‌দের সমন্ব‌য়ে।

Manual3 Ad Code

প্রতি‌বেদ‌কের সা‌থে একান্তকা‌রী এক সাক্ষা‌তে তি‌নি জানান, ১নং ধর্মঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে ঢেলে সাজানোর লক্ষ্যকে সামনে নিয়ে বৈষ্ণব পুর,আয়লাবই তথা আহাম্মদপুর এবং গন্ধর্বপুরকে একটি শোষনমুক্ত, দারিদ্র মুক্ত, শিক্ষাবান্ধব এবং বৈষম্যহীন আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউ‌পি মেম্বার পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ সর্বসাধারণের দোয়া ও সমর্থন কামনা করছি।

 

Manual6 Ad Code

এবং তি‌নি আ‌রো ব‌লেন, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি ন্যায়ের পক্ষে অবিচল থেকে গরীব, দুঃখী মেহনতি মানুষের সেবা ও এলাকার উন্নয়ন করে যাব ইনশাল্লাহ।

Manual6 Ad Code