৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নারীর প্রতি সহিংসতারোধে চিলমারীতে পুলিশের বিট পুলিশিং সমাবেশ

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০
নারীর প্রতি সহিংসতারোধে চিলমারীতে পুলিশের বিট পুলিশিং সমাবেশ

Manual6 Ad Code

রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ “নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” এই স্লোগানে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার রমনা ইউনিয়নের শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

রমনা মডেল ইউনিয়নের বিট পুলিশ অফিসার এস আই আহসান হাবিব’র সঞ্চালনায় ও চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ চিলমারী শাখার সাধারণ সম্পাদকও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান আজগার আলী সরকার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আঃ কুদ্দুছ সরকার বলেন, নারীর প্রতি সহিংসতা পরিহার করে তাদেরকে সম্মান করতে হবে, কারণ এই নারী আপনার মা আপনার বোন। এই নারীর গর্ভেই আপনার-আমার জন্ম। নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় সরকার আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু করেছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সমাজ থেকে মাদক দূর করতে সহযোগিতা করবেন।

সভাপতির বক্তব্যে ওসি আমিনুল ইসলাম বলেন, নারীকে যদি আমি/আপনি আমাদের আপনজন ভেবে নেই তাহলে এই সমাজে আর নারী নির্যাতন থাকবেনা। সেজন্য প্রয়োজন আমাদের সচেতনত। তিনি আরো বলেন, চিলমারী উপজেলায় ৬টি বিট আছে। এবং প্রত্যেক বিটের অফিসারকে একটি সরকারি মোবাইল দেয়া হয়েছে। নারী নির্যাতন কিংবা যে কোন অপরাধের তথ্য আপনারা আমাদেরকে দিবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

অন্যনো মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, শরীফের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহেদুল ইসলাম স্বপন , সারা হাসপাতাল ব্যবস্থা পরিচালক ছাবেদ আলী মন্ডল, মানবজমি চিলমারী প্রতিনিধি সাওরাত হোমেন সোহেল, শরীফের হাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আঃ রউফ, সহকারী শিক্ষক মশিউর রহমান ,আরডিআরএস বাংলাদেশ বিবিএফজির উপজেলা কো-অডিনেটর ফারজানা ফৌজিয়া, ফ্রেন্ডশীপ উপজেলা কো-অডিনেটর আঃ মান্নান রহমান, ছাত্র/ছাত্রী ও অভিভাবক গণ উপস্থিত ছিলেন।