মোঃ মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।গত ১১জুলাই কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল এবং সাধারণ সম্পাদক সাকের আলী সজিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এমদাদুল হক এমদাদকে সভাপতি এবং তারেকুল ইসলাম তারেক কে সাধারণ সম্পাদক করে ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও নতুন গঠিত কমিটিতে আরো যারা রয়েছেন সহ-সভাপতি পদে শামিম ওসমান , বিকাশ দেবনাথ, রকি আহমেদ, রাফি আহমেদ, ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন, সালেহ আহমেদ, অনিক আহমেদ, রাজিব মল্লিক, সাংগঠনিক পদে দস্তগীর আহমেদ সাগর,তুষার আহমদ, প্রচার সম্পাদক আব্দুল মুবিন, দপ্তর সম্পাদক আল- আমিন মিয়া। কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।;