৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে নবজাতক শিশু উদ্ধার, সব দায়িত্ব নিলেন ওসি মিজানুর রহমান

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০২০
ঝিনাইদহে নবজাতক শিশু উদ্ধার, সব দায়িত্ব নিলেন ওসি মিজানুর রহমান

Manual1 Ad Code

ঝিনাইদহে নবজাতক শিশু উদ্ধার,সব দায়িত্ব নিলেন ওসি মিজানুর রহমান।

 

Manual5 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেতুলতলা বাজার এলাকার মায়াধরপুর গ্রামের নুরগীতলা নামক স্থানে এক নবজাতক ছেলে শিশু উদ্ধার করল সদর থানা পুলিশ।

 

Manual1 Ad Code

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে একটি নবজাতক শিশুকে দেখে এলাকাবাসী থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

তিনি আরো জানান, বাচ্চাটির সুচিকিৎসার সকল ব্যবস্থা আমি গ্রহণ করেছি। বাচ্চাটি এখন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি আছে। আগ্রহী নিঃসন্তান দম্পতিরা বাচ্চাটিকে নেওয়ার জন্য প্রায় হাসপাতালে ভিড় করছে ও ফোন দিচ্ছে । বাচ্চাটি নিরাপত্তার জন্য আমাদের থানার নারী কনস্টেবল নিয়োজিত করা হয়েছে।

Manual6 Ad Code

 

আমাদের প্রধান লক্ষ্য বাচ্চাটিকে আগে সুস্থ করে তোলা। তারপর উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code