মোঃ রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ-
নীলফামারীর ডিমলা উপজেলার নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (১৩-আগস্ট) সন্ধ্যার দিকে থানা ইনচার্জ অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ’র সভাপতি মোঃ সেকেন্দার আলী বাদশা,সহ সভাপতি মোশারফ, ফরিদুল, সাধারণ সম্পাদক অনুকূল চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ আর বাদশা,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, দপ্তর সম্পাদক সন্তোষ কুমার রায়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেজবাউল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক নুরে আলম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।