৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২০
সাপাহারে ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

Manual6 Ad Code

 

নাইম,নওগাঁ প্রতিনিধিঃ জনগনের দোড়গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়ায় লক্ষে নওগাঁর সাপাহারে ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার সাপাহার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সাপাহার থানার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। এতে সভাপতিত্ব করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।

 

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান আকবর আলী, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক প্রমূখ।

Manual8 Ad Code

 

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং পুলিশিং সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছাতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

Manual7 Ad Code

তিনি বলেন, জনগনের ভোগান্তি কমাতে এবং আস্থা অর্জনে এই পুলিশিং বিট কার্যকর ভুমিকা রাখবে।

 

বিট পুলিশিং কার্যালয়ে একজন উপ পরিদর্শক, একজন সহকারী উপ পরিদর্শক নিয়মিত দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।

Manual6 Ad Code

 

এসময় পুলিশ সদস্য, ইউপি সদস্যগন, সুধীজন ও গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।