৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নৌ-বাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নৌ-বাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও সশস্ত্র সালাম প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল।

সোমবার সকাল ১০ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আতœার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

 

এসময় খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম মূসা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুৃল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, ইউএনও নাকিব হাসান তরফদার সহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট মনিরা বেগম পৃথকভাবে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

Manual6 Ad Code