৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপন অভিযান

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপন অভিযান

Manual2 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ 

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা যুবলীগের উদ্যোগে সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও ঝিনাইদহ কলেজ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

 

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকি সমির পক্ষে বৃক্ষরোপন ও বিতরণ করেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহীম খলিল রাজা।

Manual3 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, ঝিনাইদহ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, অধ্যক্ষ বাদশা আলম, প্রভাষক কামাল হোসেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, ইকতিয়ার উদ্দিন,আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।