৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মিজানুর রহমান।

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মিজানুর রহমান।

Manual8 Ad Code

 

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জঃ

Manual4 Ad Code

কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি সোমবার (৮জুলাই) সকাল ১১টার দিকে “পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে কুলিয়ারচর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে পুলিশের নিকট হতে সঠিক সেবা গ্রহণ করুন। মাদকের সঙ্গে কোন রকম আপস করা যাবেনা। সবাই সচেতন হলে দেশ থেকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হবে। তিনি মাদক কারবারি ও মাদকসেবীদের ব্যাপারে সবাইকে সঠিক তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।

Manual3 Ad Code

এ সময় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার অাজিজ, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেজওয়ান দীপু,
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে অালম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন অাহমেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহাব মাষ্টার, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ মিজবাহুল ইসলাম, গোবরিয়া অাব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অাব্বাস উদ্দিন, রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ অালাল উদ্দিন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ মাহবুবুর রহমান, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ অালম, জামিয়া নুরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ অাব্দুল কাইয়ুম খাঁন, কুলিয়ারচর সরকারী কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ রফিকুল বাহার প্রমূখ।

মাদক বিক্রেতা জঙ্গিবাদকে প্রতিহত, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’এই শ্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে অনুষ্টিত ওপেন হাউজ ডে তে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ কুলিয়ারচর উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

Manual2 Ad Code

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ধর্মীয় নেতা, মসজিদের ইমাম, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code