৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

স্বেচ্ছায় লক ডাউনে বেনাপোলের ভবারবেড় গ্রামবাসী

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
স্বেচ্ছায় লক ডাউনে বেনাপোলের ভবারবেড় গ্রামবাসী

Manual3 Ad Code

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :

সারা বিশ্বের ২০৩টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। আর এই করোনা ভাইরাস সংক্রমণ রোধে বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামবাসীরা স্বেচ্ছায় তাদের নিজ গ্রামকে লক ডাউন ঘোষণা করেছে।

Manual5 Ad Code

 

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এ লক ডাউন ঘোষণা করে গ্রামবাসীরা। এসময় গ্রামের চারটি প্রবেশপথই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ গ্রাম থেকে বের হচ্ছে না। আবার বাইরের কাউকেও গ্রামটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

ভবারবেড় ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বাইরে থেকে বিভিন্ন লোক গ্রামে প্রবেশ করছে এবং গ্রাম থেকে অনেক লোক কারণে অকারণে বাইরে যাচ্ছে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি দিন দিন বেড়েই যাচ্ছে। তাই গ্রামবাসী সকলের ঐক্য মতের ভিত্তিতে সরকারি সীদ্ধান্ত মেনে নিয়ে নিজেরাই নিজেদের গ্রামটিকে লক ডাইন ঘোষণা হয়েছে। যাতে করে বিনা প্রয়োজনে কেউ যেন বাইরে থেকে আসতে ও গ্রাম থেকে বের হতে না পারে।

 

Manual1 Ad Code

সরেজমিনে দেখা যায়, স্থানীয় যুবকরা গ্রামের প্রবেশপথে বাঁশ দিয়ে রেলিং করে দিয়েছে। আর তাতে একটি নোটিশ টাঙানো রয়েছে। সেই নোটিশে লেখা আছে প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।