৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
ঠাকুরগাঁওয়ে ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Manual4 Ad Code

এম এ সালাম রুবেল -ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

বিশ্বব্যাপী এক আতংকের নাম করোনা ভাইরাস। করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন দেশে জরুরি অবস্থায় জারী করা হয়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে বন্ধ করে দেওয়া হয় সকল ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন। এ অবস্থায় ঘর থেকে বের হতে পাচ্ছে না জনসাধারণ ও মোটর শ্রমিকরা।

Manual8 Ad Code

ঠাকুরগাঁয়ে জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও পিকাপ শ্রমিক ইউনিয়ন ভূল্লী শাখার নিজ অর্থায়নে ৩০০ দুঃস্থ, অসহায় ও কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা জেলা ট্রাক ট্যাংকলরী কাভাড ভ্যান ও পিকাপ শ্রমিক ইউনিয়ন ভূল্লী শাখার অফিস কার্যালয়ে ৩ শতাধিক শ্রমিক পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল ও ১ টি সাবান এর প্যাকেট সামগ্রী বিতরণ করেন।

Manual7 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভূট্টু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশনুল হক তুষার, জেলা ট্রাক ট্যাংকলরী কাভাড ভ্যান ও পিকাপ শ্রমিক ইউনিয়ন ভূল্লী শাখার সভাপতি তহিদুল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম, কালাম, রাজ্জাক, নূরজামাল, আবুল হোসেন, তৈবুর রহমান, আসাদুজ্জামান, জাহাঙ্গীর, ফয়জুর, আওয়াল, মনজুর, দুলাল, আক্তারুল, নিরত প্রমুখ।