৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে ওয়ার্ড ভিত্তিক খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে হত-দরিদ্রদের  মাঝে ওয়ার্ড ভিত্তিক খাদ্য সামগ্রী বিতরণ

Manual6 Ad Code

ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

“করোনায় করনীয় জনসচেতনায় এগিয়ে আসি, জনসাধারণের পাশে দাঁড়িয়ে মনুষ্যত্ববোধকে কাজে লাগাই” এই স্লোগানকে সামনে রেখে অসহায় ও দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু।

Manual8 Ad Code

 

শনিবার বিকালে আমানি লক্ষ্মীপুর ৩নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র ৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। ধারাবাহিক ভাবে চন্দ্রগঞ্জ ইউনিয়ানের ৯টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে কাজী মামুনুর রশিদ বাবলু জানান।

 

Manual7 Ad Code

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের
সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও জনসচেতনতাই পারে এই মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে। আর এই ভাবেই সবাই সবাইর জায়গা থেকে এগিয়ে আহবান জনান এই নেতা। এই দেশ আপনার, আমার, সকলের। আসুন যার যার অবস্থান থেকে এবং সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকার হত-দরিদ্রদের পাশ্বে এগিয়ে আসি।

Manual8 Ad Code

 

এই সময় উপস্থিত ছিলেন, অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল অাহমদ, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মিয়া, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের সদস্য শাহ পরান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজুসহ ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগের নেত্রবৃন্দ।

Manual4 Ad Code