৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জ সদর ইউনিয়নে ইউপি সদস্য আব্দুল মতিন’র খাদ্য সামগ্রী বিতরন

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০
কমলগঞ্জ সদর ইউনিয়নে ইউপি সদস্য আব্দুল মতিন’র খাদ্য সামগ্রী বিতরন

Manual3 Ad Code

মোঃ মালিক মিয়া, বিশেষ প্রতিনিধি :

Manual5 Ad Code

নভেল করোনা ভাইরাসের সংক্রমনের কারনে সরকারী নির্দেশনা অনুযায়ী ঔষধ তরিতরকারি ব্যতীত বাকি সব দোকান পাট বন্ধ থাকায়।
খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন।

 

Manual7 Ad Code

আজ ৪ এপ্রিল রোজ শনিবার বিকেল ৪ টায়। আব্দুল মতিনের নিজ অর্থায়নে তার নিজ অফিসের সামনে, শ্রমজীবি পরিবারের মধ্যে চাল, আলু, তৈল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Manual2 Ad Code

 

এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী তুলে দেন ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান সোলেমান হোসেন ভুট্রো ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য নুরজাহান বেগম, যুবলীগ নেতা মো.আহাদ আলী,বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশীদ প্রমুখ।

Manual3 Ad Code