৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

মাগুরা শালিখা উপজেলার তরুণ সমাজসেবকের নিজ উদ্যোগে নড়াইলের বেনাহাটিতে খাদ্য বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
মাগুরা শালিখা উপজেলার তরুণ সমাজসেবকের নিজ উদ্যোগে নড়াইলের বেনাহাটিতে খাদ্য বিতরণ

Manual1 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : ভয়ঙ্কর কেভিড ১৯ করোনা ভাইরাসে এ যখন গোটা দেশের জনগণ কর্মহীন হয়েছে, ঠিক তখনই মাগুরা জেলার শালিখা উপজেলার সিংড়া থেকে নড়াইল জেলার জামাই ছুটে এসেছেন দরিদ্র মানুষের সহায়তার জন্য। সমাজ সেবক শ্রী শেখর সরকারের গ্রামের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার সিংড়া গ্রামে। তিনি কবিরাজ শ্রী দিলীপ সরকারের সুযোগ্য পুত্র, তার পিতা স্থানীয় সামাজিক উন্নয়নে সর্বদাই নিজেকে নিয়োজিত রাখেন।

 

Manual8 Ad Code

নড়াইল জেলার সদর উপজেলার তুলারামপুরের বেনাহাটি গ্রামে শ্রী শেখর সরকার নিজ হাতে বুধবার ১লা এপ্রিলে ৪০টি দরিদ্র পরিবারের মাঝে চাউল ৫ কেজি, আলু ২ কেজি, ডাউল ৫০০গ্রাম, তেল ৫০০গ্রাম, লবণ ৫০০গ্রাম ও সাবান ১টা বিতরণ করেন।

Manual6 Ad Code

 

বেনাহাটি আমার শ্বশুর বাড়ির গ্রামের যুব সমাজ ফাউন্ডেশনের পুলিশের এস.আই. শ্রী পবিত্র বিশ্বাস, রানা সরকার, রুদ্র সরকার, আশীষ সরকার, বিজয় মন্ডল, অপু রায়, সৌমিত্র বিশ্বাস প্রমুখের মাধ্যমে শেখর সরকার এর ব্যাক্তিগত ফান্ড থেকে অসহায় দারিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হাতে পেয়ে দরিদ্র মানুষ খুব খুশি হয়ে শেখর সরকারকে ধন্যবাদ জানায়। এই সময় শ্রী শেখর সরকার স্থানীয় সমাজের বিত্তবান লোকদেরকে বলেন, আমাকে আপনারা ধন্যবাদ না জানিয়ে, শুধুমাত্র তিন জনকে উপকার করুন, সেই তিন জন পরস্পর তিন জনকে উপকার করতে বলুন। এইভাবেই একটি চেইন তৈরি করলে আস্তে আস্তে সমগ্র দেশ ও বিশ্বের সবাই উপকৃত হবে। আর সবাইকে তিনি মুখে মাস্ক পরিধান, সাবান দিয়ে হাত ধৌত করন, নখ ছোট রাখার পরামর্শ দেন।

 

Manual7 Ad Code

উল্লেখ্য দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণের সমস্ত কাজের সার্বিক সহযোগিতা করেন এস.আই শ্রী পবিত্র বিশ্বাস।

Manual5 Ad Code