৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়ার উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
নারায়ণগঞ্জ  জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক  সোহেল মিয়ার উদ্যোগে অসহায় ও দরিদ্রদের  মাঝে খাদ্য  সামগ্রী বিতরণ

Manual4 Ad Code

ফয়সাল আহমেদ, রূপগঞ্জ  প্রতিনিধি :

Manual6 Ad Code

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া উদ্যোগে উপজেলা গোলাকান্দাইল এলাকায় অসহায় , দুস্ত কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। প্রায় ২`শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয় ।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

প্রতিটি পরিবারের জন্য ৩ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাউল, ১ কেজি সয়াবিন তেল ও একটি করে সাবান দেওয়া হয়। এই সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া তার বক্তব্যে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানে নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে আজ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগীতায়
রূপগঞ্জে করোনায় লক ডাউন থাকায় অসহায় , কর্মহীন, দুস্ত, মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

এই সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা মোঃ মাছুম বিল্লাহ, মোঃ কামরুল হাছান, মোঃ সুজন আহমেদ, আল আমীন সরকার, সুজন আহম্মেদ,আব্দুল্লাহ আল বাকির (আবির) তারাব পৌরসভার ছাত্রদল নেতা মোঃ আরমান মোল্লা, সানি চৌধুরী, সুলতান খান, মাসুদ খান , কাজী রাজন, নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি ফরহাদ মিয়া।