৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

করোনায় অসহায় মানুষের পাশে এমপি টিটু

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
করোনায় অসহায় মানুষের পাশে এমপি টিটু

Manual6 Ad Code

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ

নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেক দিনমজুর। সারাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুরেও খাদ্য সঙ্কটে পড়েছে এসব দিনমজুরের পরিবার। নিজস্ব অর্থায়নে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু । তার উদ্যোগে উপজেলায় অসচ্ছল শত শত পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

Manual8 Ad Code

 

কয়েকদিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্য দ্রব্য বিতরণ করা হচ্ছে। ২ এপ্রিল ২০২০ উপজেলার কয়েকটি এলাকায় অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।

Manual7 Ad Code

 

এমপি টিটু বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন। দেশের যে কোন দুর্যোগ পরিস্থিতিতে বর্তমান সরকার ও আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে আগেও ছিল, এখনও থাকবে।তিনি এ সময় নেতা-কর্মীদের জনগনের পাশে থাকার আহবান জানান।

Manual8 Ad Code

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) তারিন মসরুর,নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আলম চাদ, গনমাধ্যম কর্মী সহ অন্যান্যরা।

Manual1 Ad Code