৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

একেই বলে “হৃদয় নিংড়ানো ভালবাসা”

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯
একেই বলে “হৃদয় নিংড়ানো ভালবাসা”

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খাঁন, উপকূলীয় (কক্সবাজার)ঃ
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন এর নিজ জেলা নরসিংদী। তাঁর পিতা শওকত আলী মাষ্টার মহান মুক্তিযোদ্ধের সময় সম্মুখ যুদ্ধে অংশ নেয়া একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ৷ গর্বিত পিতার দেশপ্রেমের স্মৃতিকে ধরে রাখার জন্য সুযোগ্য সন্তান মোহাম্মদ ইকবাল হোসাইন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পীরপুর নামক নিজগ্রামে তাঁর পিতার নামে গড়ে তুলেছেন ‘বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাষ্টার স্মৃতি গণপাঠাগার’। এডিশনাল এসপি মোহাম্মদ ইকবাল হোসাইন অতি সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে সরকারিভাবে ১৫ দিনের আন্তর্জাতিকমানের একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং নিয়ে এসেছেন। মোহাম্মদ ইকবাল হোসাইন যেই সংসদীয় আসন ও মনোহরদী নামক যেই উপজেলার বাসিন্দা, সেই সংসদীয় আসনের এমপি ও মনোহরদী উপজেলার বাসিন্দা হচ্ছেন-শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সংসদীয় আসনটি হচ্ছে- জাতীয়-২০২, নরসিংদী-৪, মনোহরদী-বেলবো উপজেলা। এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এই আসন থেকে ১৯৮৬, ২০০৮, ২০১৪, ও ২০১৮ সালে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী। তিনি দশম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। শিল্প মন্ত্রনালয়ের অধীন পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত বিএসটিআই-র নব নির্মিত কক্সবাজার জেলা অফিস উদ্বোধন করতে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বৃহস্পতিবার ৪ জুলাই সকালে বিমানযোগে কক্সবাজার আসেন। শিল্পমন্ত্রী’র সাথে ছিলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহামেদ মজুমদার সহ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তরা। শিল্প মন্ত্রী, প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে বরাবরের মতোই কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলার সরকারদলীয় রাজানৈতিক নেতৃবৃন্দ সহ উর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে যান এবং সবাই মন্ত্রীদ্বয়কে ফুল দিয়ে সাদর অভ্যর্থনা জানান। এই অভ্যর্থনা জানানোতে একটা ব্যতিক্রমী দৃশ্য সবার দৃষ্টি কেড়েছে। সেটা হলো- কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন যখন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি-কে যখন রিসিভ করছিলেন, তখনকার আবেগময় ভালবাসার নান্দনিক দৃশ্য। নিজ সংসদীয় এলাকার এমপি শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নিজ চাকুরীস্থল কক্সবাজারে রিসিভ করতে পারার গৌরবের উজাড় করা হাসিতে যেন দু’জনে একাকার। এসময় শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপিও নিজের আপন ছোট ভাইয়ের মতো করে নিজ এলাকার মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান, কক্সবাজারের এডিশনাল এসপি (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন’কে পরম স্নেহের পরশে কাছে টেনে নেন। তখন এই দৃশ্য দেখে উপস্থিত অন্যান্য ভিআইপি’রা বলছিলেন-একেই বলে ‘হৃদয় নিংড়ানো ভালোবাসা’।

Manual4 Ad Code