৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার অর্ধ দিবস হরতা

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

বাম গণতান্ত্রিক জোট
। ছবি: সংগৃহীত

অভিযোগডেস্কঃ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ৭ জুলাই আধা বেলার জন্য সারা দেশে হরতাল ডেকেছে। জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।সোমবার বেলা ১১টায় বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পর্ষদের এই বৈঠকটি হয়। বৈঠক শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম যুগান্তরকে বলেন, সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা অযৌক্তিক। এর প্রতিবাদে ৭ জুলাই সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করা হবে।

Manual4 Ad Code

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মমিনুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার, বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, রুহিন হোসেন প্রিন্স, মানস নন্দী, ফখরুদ্দিন কবীর আতিক, বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু।

রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। আবাসিক, বাণিজ্যিকসহ সব ধরণের গ্যাসের দাম বাড়িয়েছে বিইআরসি। গড়ে গ্যাসের দাম বেড়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ। মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Manual7 Ad Code

রান্নাঘরে যাদের গ্যাসের চুলা একটি, তারা এত দিন মাসে বিল দিতেন ৭৫০ টাকা। এখন থেকে গ্যাস বিল বাবদ মাসে তাদের ব্যয় হবে ৯২৫ টাকা। খরচ বাড়ল ১৭৫ টাকা। যাদের বাসায় দুই চুলা, তারা এত দিন বিল দিতেন ৮০০ টাকা। এখন তাদের দিতে হবে ৯৭৫ টাকা।

বাসাবাড়ির গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহার করা সিএনজির (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) দামও বেড়েছে। সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে দাম বেড়েছে ৩ টাকা। ৪০ টাকার সিএনজি গ্যাসের দাম বেড়ে হয়েছে ৪৩ টাকা।

Manual4 Ad Code