৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মালয়েশিয়ায় নির্মাণস্থলে অভিযান, বাংলাদেশিসহ আটক ১৪৯

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬
মালয়েশিয়ায় নির্মাণস্থলে অভিযান, বাংলাদেশিসহ আটক ১৪৯

Manual8 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে ১০৪ জন বাংলাদেশিসহ মোট ১৪৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে জোহর রাজ্য অভিবাসন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

Manual4 Ad Code

বিবৃতিতে জানানো হয়, সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জোহরের সেরি আলম ও পাসির গুদাং এলাকার একটি নির্মাণ সাইটে বিশেষ এই অভিযান চালানো হয়।

জনসাধারণের দেয়া তথ্য এবং দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে এই অভিযান শুরু হয়।

Manual3 Ad Code

আটক ১৪৯ জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। রাষ্ট্রীয় পরিসংখ্যান অনুযায়ী, আটকদের মধ্যে বাংলাদেশের ১০৪, ইন্দোনেশিয়ার ২১, পাকিস্তানের ১৩, মিয়ানমারের ৬, নেপালের ৪ এবং ভারতের ১ জন নাগরিক রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক প্রবাসীরা বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে প্রধানত তিনটি অভিযোগ আনা হয়েছে– বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং ওয়ার্ক পারমিট ছাড়া অবৈধভাবে কাজ করা।

Manual1 Ad Code

এছাড়াও, বৈধ নথিপত্র ছাড়াই অভিবাসীদের কাজ দেয়ার অভিযোগে নির্মাণ সাইটটির একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পরিচালক আরও জানান, আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর অধীনে তদন্ত শুরু হয়েছে। এছাড়া চারজন সাক্ষীকে তদন্তে সহায়তার জন্য ‘বোরং ২৯’ (সমন) জারি করা হয়েছে।

Manual6 Ad Code

আটক সব বিদেশি নাগরিককে সেতিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে রাখা হয়েছে। সেখানে তাদের নথিপত্র যাচাই ও বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।