২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

পুলিশের ওপর হামলা ৬ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
পুলিশের ওপর হামলা ৬ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতারে বাধা ও পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার ২ নম্বর কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় গাইবান্ধা জেলা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

Manual1 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় ২ নম্বর কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ জোবায়ের হাসান গোলাপ-কে তার বসতবাড়ি থেকে গ্রেফতারের চেষ্টা করা হয়।

এ সময় চেয়ারম্যানের স্ত্রী সাদিয়া জান্নাত জুতি বাড়ি থেকে বের হয়ে হৈচৈ শুরু করলে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত লাঠি ও গাছের শক্ত ডাল নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং গ্রেফতারে বাধা প্রদান করে। হামলার সুযোগে চেয়ারম্যান জোবায়ের হাসান গোলাপ কৌশলে পালিয়ে যান।

হামলায় এসআই শিবলী কায়েস মীর ও এসআই সেলিম রেজা আহত হন। এ সময় পুলিশের সঙ্গে থাকা একটি হোন্ডা ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি পালসার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে সি সার্কেল (পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ) এর সহকারী পুলিশ সুপার মোঃ রশিদুল বারী সংগীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৭, তারিখ ২৬/০১/২০২৬ ইং। মামলায় ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Manual1 Ad Code

মামলা রুজুর পরপরই গাইবান্ধা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার রশিদুল বারীর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৬ জন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
সৈয়দ সোহাগের ছেলে সামিউল (২০)
আসাদুল্লাহর ছেলে হাবিবুর রহমান (৪০)
মৃত আজহার আলীর ছেলে তাজুল ইসলাম (৩৫)
আলতাফ মিয়ার ছেলে সুজন মিয়া (৪০)
আলাউদ্দিনের ছেলে নুরুজ্জামান (৩৫)
মানিক মিয়া (২০)
তাদের সকলের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার ২ নম্বর কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই আওয়ামী লীগের নেতা ছিলেন।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ