৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে সরকারি ভবন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুন ২৪, ২০১৯
সুনামগঞ্জে সরকারি ভবন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual3 Ad Code

মোজাম্মেল হক : সুনামগঞ্জ পৌর শহরের সরকারি নির্মানাধীন ভবনে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের পূর্ব তেঘরিয়া এলাকার ঝুলন্ত অবস্থায় শ্যামল মিয়ার (২৪) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ঐ এলাকার ময়না মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয় তথ্যমতে, সোমবার সকালে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্মানাধীন স্টাফ কোয়ার্টারে একটি ঝুলন্ত লাশ দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারনা তিনি আত্মহত্যা করেছেন। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।