৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও আউলিয়াপুর কচুবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২০
ঠাকুরগাঁও আউলিয়াপুর কচুবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Manual6 Ad Code

এম এ সালাম রুবেল – ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রাশিদুল ইসলাম,প্রধান শিক্ষক কচুবাড়ী উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মজিদ আপেল,সভাপতি-আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখা ও সভাপতি কচুবাড়ী উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন.. যাতে করে শিক্ষিত সমাজ গড়ে উঠবে ও দেশ হবে শিক্ষিত জাতি।তিনি স্কুলের উন্নয়নের সার্বিক সহায়তা করার আশ্বাস দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আতিকুর রহমান- চেয়ারম্যান ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ। জনাব সুবোধ সেন সভাপতি ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ।জনাব মোঃতরিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ।জনাব আব্দুল কাদের সাধারণ সম্পাদক ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও সদর।