৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাতে পুলিশের অভিযান, ছাত্রদল সেক্রেটারিসহ আটক

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২০
রাতে পুলিশের অভিযান, ছাত্রদল সেক্রেটারিসহ আটক

Manual8 Ad Code

আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম সফররত কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করতে আসা নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুসহ ছাত্রদলের অন্তত দশ জনের অধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে দশটার দিকে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, সাংগঠনিক বৈঠক করতে চট্টগ্রাম সফরে আসা কেন্দ্রীয় ছাত্রদলের চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে নাসিমন ভবনে বৈঠকে বসেন নগর ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল দলীয় কার্যালয় থেকে নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুসহ ছাত্রদলের অন্তত দশজনের অধিক নেতাকর্মীকে আটক করে। তবে পুলিশের একটি সূত্র চারজনকে আটকের কথা বললেও ছাত্রদল বলছে সেক্রেটারি বুলুসহ অন্তত দশ থেকে পনের জনকে আটক করে পুলিশ ভ্যানে উঠানো হয়েছে।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘অভিযান এখনো অব্যাহত আছে। টিম থানার বাইরে বিস্তারিত বলা যাচ্ছে না। পরে কথা বলবো।

Manual4 Ad Code