৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুর ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে এস.এস.সি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২০
শ্রীপুর ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে এস.এস.সি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার

Manual1 Ad Code

রাকিবুল হাসান,গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুরে এস এস সি ২০২০ পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন সামাজিক উন্নয়ন মূলক সংগঠন “শ্রীপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘ”।

 

Manual1 Ad Code

২৪ জানুয়ারি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের প্রতিটি মহল্লায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাত করে ৬০ পরিক্ষার্থীদের হাতে পরিক্ষার উপকরণ সামগ্রী উপহার হিসেবে তুলে দেন সংগঠনের সদস্যরা।

 

সংগঠনের সভাপতি তরুণ সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ রাহাত হাসান জুয়েল,(এম.এ, এম.বি.এ,এল.এল.বি অধ্যয়নরত) শিক্ষার্থীদের মাঝে পরিক্ষা নিয়ে যে ভয় ও শংকা থাকে এ নিয়ে তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ প্রদান করেন। তাদেরকে সাহস ও উৎসাহ প্রদান করেন, সুস্থ সঠিকভাবে পরিক্ষায় অংশগ্রহনে মঙ্গল সফলতা কামনা করেন।

Manual5 Ad Code

 

তিনি বলেন, আমাদের সংগঠনের সদস্যরা সাধ্য ও সামর্থ অনুযায়ী সব সময় এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ,অসহায় দরিদ্রদের পাশে থেকে সহযোগিতা, রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকি। আমরা আমাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম ত্বরান্বিত ও ব্যপকতায় সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

Manual2 Ad Code

 

 

শিক্ষার্থীরা এলাকার বড় ভাইদের কাছ থেকে উপহার ও পরিক্ষার বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও পরামর্শ পেয়ে খুবই আনন্দিত,মুগ্ধ উৎসাহিত হয়েছেন।

Manual8 Ad Code

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতিঃ মোঃ হাবিব, সাধারণ সম্পাদক মোঃ নাঈম হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, যুগ্ন সম্পাদক মোঃ ফোরকান, প্রচার সম্পাদক মোঃ রাব্বি, সদস্য মোঃ সবুজ মিয়া প্রমুখ।